| প্রতিষ্ঠাকাল | ১৯৫১ | ||
| পাঠদানপর্যায় | প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক | ||
| EIIN | 134232 | ||
| School Code | 3061 | ||
| MPO Code | 202213423212 | ||
| শিক্ষার্থী সংখ্যা | ছাত্র | ছাত্রী | মোট |
| প্রাথমিক | — | — | ৬৮৭ |
| মাধ্যমিক | ৫৯৭ | ২৬১ | ৮৫৮ |
| শিক্ষক সংখ্যা | প্রাথমিক | মাধ্যমিক | মোট |
| ১৪ | ২১ | ৩৫ | |
বিশ্বায়নের এই যুগে সমগ্র বাংলাদেশ যখন শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে, তখন এরই ধারাবাহিকতায় পদ্মা-যমুনার অববাহিকায় পাবনা জেলার ইছামতির তীর ঘেঁষা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মানসম্মত শিক্ষা বিস্তারের প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। পড়ালেখার পাশপাশি শৃঙ্খলা, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক মূল্যবোধ গঠন ও ক্রীড়া সংস্কৃতির চর্চা প্রতিষ্ঠানটিকে ভিন্ন মাত্রায় উপস্থাপিত হতে সাহায্য করেছে। পাবনা জেলা পুলিশের উদ্যোগে ১৯৫১খ্রি. প্রাথমিক স্তরে শিক্ষাদানের উদ্দেশ্যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকায় মানসম্পন্ন শিক্ষাদানের প্রতিষ্ঠান অপ্রতুল হওয়ায় ২০০৭খ্রি. প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়। আগামীর বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন বিজয়ী হতে পারে সেজন্য সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও নিয়মিত তত্ত্বাবধান করা হচ্ছে; যা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তদুপরি, নবনির্মিত বহুতল ভবনটি প্রতিষ্ঠানের সুনামকে আরো আলোকিত করে চলেছে।প্রশিক্ষণ প্রাপ্ত, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রমের ফলে সর্বমহলে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, পাবনা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। পাবলিক পরীক্ষার ফলাফল প্রতিবছর পূর্বের সাফল্যকে ছাপিয়ে যাচ্ছে, যার ফলে নতুন উদ্দীপনায় প্রতিষ্ঠানটির কর্মযজ্ঞ আরো বেগবান হচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ ও জেন্ডার বৈষম্যমুক্ত আধুনিক শিক্ষা গ্রহণ ও নৈতিক মূল্যবোধের বিকাশের ফলে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, মেধা-মনন ও নেতৃত্বের গুণাবলিতে বিকশিত হয়ে দেশ গড়ার উপযুক্ত সৈনিক হিসেবে প্রতিযোগিতাময় এ বিশ্বে কৃতিত্বের স্বাক্ষর রাখবে ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিষ্ঠান বিশ্বাস করে। প্রতিষ্ঠান সর্বদা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখে জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্যসহ শিক্ষানুরাগী, অভিভাবক ও শিক্ষমন্ডলীর প্রতি। যাদের আন্তরিক সহযোগিতা ও প্রয়াস প্রতিষ্ঠানটিকে ক্রমাগত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।